প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে পৌঁছেছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সফরসূচি
সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে আকাশপথে যশোরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন উদ্বোধনের মাধ্যমে আজকের কর্মসূচি শুরু করবেন। পরে একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশে যোগ দেবেন।
পরবর্তী কর্মসূচি
শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকালে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে রওনা হয়ে রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



