প্রধানমন্ত্রী তারেক রহমানের বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিয়াম স্কুল পরিদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেছেন। তিনি হঠাৎ করেই স্কুলটিতে যান এবং সেখানে শিশু-শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ক্লাসরুমে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করার পরামর্শ দেন। ছোট্ট শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়। কেউ কেউ ছুটে এসে তাঁর সঙ্গে হাত মেলায়, কেউ আবার অটোগ্রাফ নেয়। শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই মেলবন্ধন দেখে শিক্ষকরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং বিয়ামের মহাপরিচালক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ