প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগের বিস্তারিত

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এ নিয়োগ প্রদান করেছেন। নতুন দায়িত্বে তিনি প্রতিমন্ত্রীর সমমর্যাদা ভোগ করবেন এবং বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

ঝালকাঠিতে আনন্দ

জিয়াউদ্দিন হায়দারের বাড়ি ঝালকাঠি জেলায়। তার এ নিয়োগে জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ডা. জিয়াউদ্দিন হায়দার তার নতুন দায়িত্বে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তার নিয়োগকে ঝালকাঠি জেলার জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা। অনেকেই মনে করছেন, তার এ সাফল্য জেলার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ