কেরানীগঞ্জে আ.লীগের মিছিল, ১৪ জনের নামে মামলা
কেরানীগঞ্জে আ.লীগের মিছিল, ১৪ জনের নামে মামলা

দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে মিছিল, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মনির হোসেন রোববার সন্ত্রাস বিরোধী আইনে এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা

মামলার অপর আসামিরা হলেন- দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ছাত্রলীগের সহ-সভাপতি আল হাসান তন্ময়, কেরাণীগঞ্জ মডেল থানা মৎসজীবি লীগের সভাপতি রানা মোল্লা, কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপ্নিল হাসান কাজল, কেরাণীগঞ্জ মডেল থানা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জিনজিরা ইউনিয়ন যুবলীগ প্রচার সম্পাদক মো. সাইমন উদ্দিন, ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো ইয়ামিন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য হাবিবুর রহমান, বাস্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক জাহাঙ্গীর আলম, রিয়াদ হোসেন শাওন, কোন্ডা ইউনিয়ন শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ফজলু রহমান, শুভাঢ্যা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য গিয়াস উদ্দিন মাসুদ, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাওন হোসেন ও তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশের দাবি, তারা কদমতলী গোলচত্বর এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ