থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ.লীগ নেতা গ্রেফতার
থানায় জয় বাংলা স্লোগান, আ.লীগ নেতা গ্রেফতার

নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সবুজ নাশকতার একটি মামলায় গ্রেফতার হয়েছেন। থানার ভেতর জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গ্রেফতার ও স্লোগানের ঘটনা

রেজাউল করিম সবুজ পৌর শহরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার আক্কাছ আলীর ছেলে। সোমবার (৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে গুরুদাসপুর থানা পুলিশ। এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে রেজাউল করিম সবুজকে প্রিজনভ্যানে করে আদালতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে থানা ভবন থেকে বের করা হচ্ছিল। ঠিক তখন থানার মূল ফটকের সামনে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। থানা চত্বরে এমন আকস্মিক স্লোগানের ঘটনায় উপস্থিত সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের মধ্যে সাময়িক উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কড়া নিরাপত্তায় তাকে আদালতে পাঠায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রতিক্রিয়া

থানায় জয় বাংলা স্লোগান দেওয়ায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

পুলিশের বক্তব্য

গুরুদাসপুর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, আটক রেজাউল করিম সবুজের বিরুদ্ধে সুনির্দিষ্ট নাশকতার মামলা রয়েছে। নয়াবাজার বিস্ফোরক মামলায় তাকে আটক করা হয়েছে। দুপুরের দিকে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসনিক কাজে নাটোরে অবস্থান করায় জয় বাংলা স্লোগান বিষয়ে তিনি মন্তব্য দেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ