রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে আ.লীগ-যুবলীগের তিন নেতাসহ ১৮ আটক
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে আ.লীগ-যুবলীগের তিন নেতাসহ ১৮ আটক

রাঙ্গামাটিতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাং সদস্য, মাদকসেবী ও জুয়াড়িরাও রয়েছেন। রোববার (৭ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

আটককৃতদের পরিচয়

আটকদের মধ্যে রয়েছেন যুবলীগের রাঙ্গামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাঙ্গামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন। এছাড়া শহরের বিভিন্ন স্থানে দলীয় স্লোগানসংবলিত দেয়াল লিখনের ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে নজরদারির অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশের বক্তব্য

রাত সাড়ে ১০টার দিকে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, শহরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বেশকয়েকজনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ