চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের (নিষিদ্ধ) ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় তাদের বহনকারী দুইটি বাস জব্দ করা হয়। শুক্রবার নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়

গ্রেফতাররা হলেন- ওমর ফারুক (৪৪), সাকিবুল ইসলাম (২২), আহমদ রেজা (৩২), যীশু দাশ (৪৫), সাইফুল আলম রুবেল (৪১), শরিফুল ইসলাম (২৩), ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মনিরুল ইসলাম (৪৩), হান্নান (৪৩), জুনাইদুল আলম তাসনুপ (২৩) ও ইরফান (৩২)।

ঘটনার বিবরণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় দুইটি যাত্রীবাহী বাসযোগে মাথায় সাদা কাপড় বেঁধে বন্দর থানাধীন বারেক বিল্ডিং এলাকার সড়কে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া লোকজন অলি-গলি দিয়ে দিগ্বিদিক দৌড়ে পালিয়ে যান। পরে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মিছিলে অংশ নেওয়া ১৩ জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় তাদের বহন করে নিয়ে আসা দুইটি যাত্রীবাহী বাস।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ