প্রধানমন্ত্রী শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল: সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল: মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সরকার অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল। তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের মানুষের দায়বদ্ধতা রয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

ঈদুল আজহায় শিশু পরিবার পরিদর্শন

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি শিশুদের খোঁজখবর নেন, তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান ঠিক রাখতে নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ঈদের দিনে উন্নতমানের খাবার রান্না এবং পরিবেশন করছে কিনা, সেটি ঘুরে ঘুরে দেখেন।

শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি

মন্ত্রী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তার এই পরিদর্শন শিশুদের জন্য সরকারের অব্যাহত যত্নের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ