ধানমন্ডি ও শেরেবাংলা নগরে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩২ কর্মী গ্রেপ্তার
ধানমন্ডি ও শেরেবাংলা নগরে মিছিলের প্রস্তুতিতে আ.লীগের ৩২ কর্মী গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুরে জুমার নামাজ শেষে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক।

শেরেবাংলা নগর থানায় গ্রেপ্তার

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৬টার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ সভাপতির নেতৃত্বে একদল নেতাকর্মী আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেটের সামনের রাস্তায় এসে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল করার জন্য জড়ো হতে থাকে এবং মিছিলের প্রস্তুতি নেয়। তৎক্ষণাৎ শেরেবাংলা নগর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই পুলিশ হাতেনাতে ৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি শ্যামল চন্দ্র (২৭), আয়াতুল হক (২৯), সিয়াম (২২), মেহেদী হাসান মিয়াদ খান (২১), তারেক রহমান (২২) ও সেলিম প্রধান শ্রাবণ (২০)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধানমন্ডি থানায় গ্রেপ্তার

অপরদিকে ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে ধানমন্ডি ৩২-এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য ঝটিকা মিছিলের প্রস্তুতিগ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মুরাদসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মুরাদ (৪৮), আব্দুল হান্নান বিশ্বাস (২২), মোস্তাক বিশ্বাস (২২), রনি (১৯), জনি (২৬), মুরাদ লস্কর (৩৩), সিয়াম হোসেন (১৯), তারিক জামিল (১৯), রাজু (১৯), বিল্লাল বখতিয়ার (১৮), চয়ন বিশ্বাস (১৮), অমিত চক্রবর্তী (২০), তানজিল বিন রশিদ (১৯), নিহাদুল ইসলাম (২১), সুপ্ত ঘোষ (২২), সজীব সাহা (২৪), কুতুব হিলালী (৪০), শিমুল (২১), সোহান আহমেদ (২২), তামিম মোল্লা (১৮), শিমুল ব্যাপারী (১৮), আব্দুর রহিম (৪৫), মির্জা ফারহান আনন্দ (২২), নাইমুর রহমান সোহাগ (২৫), সোহরাব খাঁ (৪৪), জাহিদ থান (৩০)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

গ্রেপ্তার হওয়া ৩২ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।