পঞ্চম সন্তানের বাবা হতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। অন্যদিকে, ফাইনালের ট্রফি মঞ্চে ফিফার প্রটোকল ভাঙতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, বাধ্যতামূলক অবসরসহ জাবির ১০ শিক্ষককে ভিন্ন ভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। প্রবাসীকে বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত ও আহত ১০ জন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, ফ্যাসিবাদোত্তর বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে গণমাধ্যম কমিশন। বিয়ে নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক ‘বদলে যাবার দিন’ মঞ্চস্থ হবে। দেওয়ানগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় যুবক। বিএসএফের পুশইনে সহায়তা, ৭ বাংলাদেশি আটক। টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে মুদি দোকানি অপহৃত। সব খবর একসঙ্গে।


