২১ মে: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা ও স্মৃতি
২১ মে: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা

ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া চিন্তা, চেতনা ও প্রেরণার এক অমূল্য উৎস। ইতিহাসের পাতায় চোখ রাখলেই দেখা মেলে পৃথিবীকে আলোকিত করা অসংখ্য জ্ঞানী-গুণীর অবদান এবং বিশ্বজুড়ে ঘটে যাওয়া নানা গুরুত্বপূর্ণ ঘটনার। আজ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬। ইতিহাসের দিনপঞ্জিতে এই দিনটিও নানা ঘটনা ও স্মৃতিতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। চলুন এক নজরে জেনে নেওয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাবলি

  • ১৫০২: জোয়া দ্য নোভা সেন্টের হেলেনা দ্বীপ আবিষ্কার করেন।
  • ১৭৪৪: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু।
  • ১৮৪০: ক্যাপ্টেন হবসনের নিউজিল্যান্ডে ব্রিটিশ সার্বভৌমত্ব দাবি।
  • ১৮৫১: অস্ট্রেলিয়ায় স্বর্ণ আবিষ্কৃত হয়।
  • ১৮৭৭: দশম রুশ-তুরস্ক যুদ্ধ শুরু।
  • ১৯০৪: ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত।
  • ১৯৩৮: বেঙ্গল মোশন পিকচার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৫৬: প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ।
  • ১৯৭৪: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাহায্য চুক্তি স্বাক্ষর।
  • ১৯৯০: ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেন এবং উত্তর ইয়েমেন রিপাবলিক অব ইয়েমেন নামে একত্র হতে সম্মত হয়।
  • ১৯৯১: রাজীব গান্ধী আত্মঘাতী বোমা হামলাকারীর আঘাতে মারা যান। ক্রিকেট তারকা সাঈদ আনোয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ (১৯৪) রানের বিশ্ব রেকর্ড।
  • ১৯৯৪: ইয়েমেন স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯৯৮: ইন্দোনেশিয়ার স্বৈরশাসক জেনারেল সুহার্তো গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন।
  • ২০০৩: এক ভয়াবহ ভূমিকম্পে আলজেরিয়ায় দুই হাজার লোকের প্রাণহানি হয়।
  • ২০০৬: বাংলাদেশে সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন হয়। এ কেবলের সঙ্গে বিশ্বের ১৪টি দেশ যুক্ত রয়েছে।

জন্ম

  • ১৬৮৮: আলেকজান্ডার পোপ, ইংরেজ কবি, প্রাবন্ধিক ও অনুবাদক।
  • ১৮৩৫: বিহারীলাল চক্রবর্তী, বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে তিনি সুপরিচিত।
  • ১৮৪৪: ফরাসি চিত্রশিল্পী আঁরি রুশো।
  • ১৮৬০: হৃদরোগ চিকিৎসায় ইলেকট্রোকার্ডিওগ্রাফির প্রবর্তক ওলন্দাজ চিকিৎসক উইলিয়াম আইটোফেন ডাচ।
  • ১৮৮৮: ভারতীয় বাঙালি পদার্থবিদ ও গণিতজ্ঞ ভূপতিমোহন সেন।
  • ১৯০৪: রবার্ট মন্টগামারি, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
  • ১৯২১: শ্রী শ্রী আনন্দমূর্ত্তি নামে পরিচিত প্রভাতরঞ্জন সরকার, ভারতীয় বাঙালি দার্শনিক ও আনন্দমার্গের প্রতিষ্ঠাতা। আন্দ্রে শাখারভ, সোভিয়েত ইউনিয়নের পরমাণু বিজ্ঞানী, ভিন্নামতাবলম্বী এবং মানবাধিকার কর্মী, নোবেল বিজয়ী।
  • ১৯৬০: মোহনলাল, দক্ষিণ ভারতীয় অভিনেতা।
  • ১৯৭৫: রব জেনকিনস, বিখ্যাত অস্টেলিয়ান অভিনেতা।

মৃত্যু

  • ১৯১১: উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিদ।
  • ১৯২০: গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু।
  • ১৯২৬: ফ্রিড্‌রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।
  • ১৯৪৯: জার্মান লেখক ক্লাউস মান।
  • ১৯৫২: জন গারফিল্ড, মার্কিন অভিনেতা।
  • ১৯৯১: রাজীব গান্ধী, ভারতের সাবেক (ষষ্ঠ) প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতি।
  • ১৯৯৪: মাসিক সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন।
  • ২০০০: জন গিলগুড, ইংরেজ অভিনেতা ও মঞ্চ পরিচালক।
  • ২০০৩: সুমিত্রা মুখোপাধ্যায়, বাঙালি অভিনেত্রী।
  • ২০২১: ভারতীয় বিশিষ্ট গড়ওয়ালি পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুণা। উসমান মনসুরপুরী, জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি।