ফেনীতে ছাত্রলীগের ৩ সদস্য আটক, মিছিলের অভিযোগ
ফেনীতে ছাত্রলীগের ৩ সদস্য আটক, মিছিলের অভিযোগ

ফেনীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ফেনী পৌর শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাদের আটক করে ফেনী মডেল থানা পুলিশ।

ঘটনার বিবরণ

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ফেনী শহরের মাস্টারপাড়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার দুপুরে শহরের মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করে ফেনী মডেল থানা পুলিশ।

আটককৃতদের পরিচয়

আটককৃতরা হলেন ফেনীর দাগনভুঞা উপজেলার মধ্যম কৌশল্লা গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান (১৮), আসিফ হাসান (১৮) ও আমজাদ হোসেন (১৯)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশ ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেছে এমন খবর পেয়ে পুলিশ মাস্টারপাড়া এলাকায় তল্লাশি করে তিনজনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ