প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম রায়হান-রোহানের পাশে বিএনপি পরিবার
প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম রায়হান-রোহানের পাশে

গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসার পর এতিম দুই শিশু রায়হান ও রোহানের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে শিশু দুটির বাড়িতে যায় সংগঠনের একটি প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রতিবেদনে বলা হয়, ‘বাবা মারা গেছেন ছোটবেলায়, চার মাস আগে হারিয়েছে মাকেও– নানির অন্যের বাড়িতে কাজের টাকায় কোনো রকমে চলছে এতিম দুই শিশুর জীবন’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু দুটির খোঁজখবর নেওয়ার এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।

প্রতিনিধি দলের পরিদর্শন

প্রধানমন্ত্রীর নির্দেশের পর সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ও উপদেষ্টা আবুল কাশেমের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল রায়হান ও রোহানের বাড়ি পরিদর্শন করে। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহায়তার উদ্যোগ

প্রতিনিধি দলটি শিশু দুটির নিত্যপ্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষে তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষা বৃত্তিসহ মাসিক শিক্ষা বৃত্তিও ঘোষণা করা হয়।

উপস্থিত নেতারা

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, বিএনপি নেতা হাসান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিশুদের বর্তমান অবস্থা

৯ বছর বয়সী রায়হান ও ৭ বছর বয়সী রোহান ছোটবেলাতেই বাবাকে হারায়। চার মাস আগে মায়ের মৃত্যুর পর তারা বর্তমানে বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানি মালেকা বেগমের সঙ্গে কষ্টে জীবনযাপন করছে। অর্থাভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে এবং জরাজীর্ণ টিনের ঘরে দিন কাটছে।