৮৩ বছর বয়সে রাজনীতি ছাড়বেন ফজলুর রহমান
৮৩ বছর বয়সে রাজনীতি ছাড়বেন ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কত বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেবেন। তাঁর বক্তব্যে সমকালীন রাজনীতি, বয়স্ক নেতাদের প্রতি সহানুভূতি এবং জামিনের দাবি উঠে এসেছে।

তোফায়েল আহমেদ প্রসঙ্গ

সাক্ষাৎকারের শুরুতে উপস্থাপক আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের অসুস্থ অবস্থার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রসঙ্গ তোলেন। ফজলুর রহমান বলেন, ২০১৪ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত তোফায়েল আহমেদ সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলেন না, শুধু একজন এমপি ছিলেন। শেখ হাসিনা তাঁকে বা অন্য সিনিয়র নেতাদের কোনো গুরুত্ব দেননি। তিনি বলেন, তোফায়েল আহমেদ এখন মৃত্যুশয্যায়, তিনি কিছুই বুঝেন না। তাঁর নামে ওয়ারেন্ট জারি করা একটি দেশের জন্য অশোভন।

বয়স্ক নেতাদের জামিনের দাবি

ফজলুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, রাশেদ খান মেননের মতো ৮৫ বছর বয়সী মুক্তিযোদ্ধা কেন জেল খাটবেন? তাঁর কোনো অপরাধ নেই। তিনি ১৯৬২ সাল থেকে দেশের জন্য কাজ করে গেছেন। একইভাবে আমির হোসেন আমুর মতো ৮৯ বছর বয়সী মুক্তিযোদ্ধা, যিনি মুজিব বাহিনীর ফোর লিডার ছিলেন, তাঁকে মৃত্যুশয্যায় জেল খাটতে হবে? তিনি বলেন, বাংলাদেশের যেসব মুক্তিযোদ্ধা জেলে আছেন, তাঁদের জামিন দেওয়া হোক। জামিন তাঁদের পাওনা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পশ্চিমের বাতাসের ইঙ্গিত

‘পশ্চিম থেকে বাতাস আসতেছে’ বলতে ফজলুর রহমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছর শাসন ক্ষমতায় ছিলেন, কিন্তু তাঁর কোনো কেন্দ্র ছিল না। এখন সেখানে আর্মি নামতে হয়েছে, খুনাখুনি চলছে। তিনি সতর্ক করে বলেন, খুব কন্ট্রাডিকশন করে রাজনীতি করা যাবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমালোচনা

তিনি শেখ হাসিনাসহ যারা কুকর্ম করেছেন তাদের ‘অমানুষ-পশু’ বলে আখ্যায়িত করেন। তিনি আনিসুল হক ও ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, সিরাজুল হকের ছেলে আনিসুল হক রাজনীতি করেননি, এখন তাঁর জন্য কে কাঁদে? তিনি সতর্ক করে বলেন, যারা মনে করে সূর্য আর ডুববে না, তাদের জানা উচিত সূর্য ডুবে আবার পূর্ব দিকে উঠবে।

৮৩ বছর বয়সে অবসর

ফজলুর রহমান বলেন, তাঁর বর্তমান বয়স ৭৮ বছর। এই সরকার যদি পাঁচ বছর থাকে, তাহলে তাঁর বয়স হবে ৮৩। তখন তিনি আর রাজনীতি করবেন না, আল্লাহবিল্লাহ করবেন। তিনি জেল খাটতে চান না, কারণ তাঁর নাতি-নাতনিরা থাকবেন। তিনি বাংলাদেশে এমন রাজনৈতিক সংস্কৃতি চান না যেখানে পরিবার রেখে জেলে যেতে হয়।