সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৪৩ সালের ১২ জানুয়ারি মীরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন। এর আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

মোশাররফ হোসেনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার জানাজা ও দাফন সম্পর্কে বিস্তারিত তথ্য পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ