বনানীতে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
বনানীতে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বনানী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল শেষে ফেরার পথে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোরে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান।

গ্রেফতারের বিবরণ

তিনি জানান, সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে একটি মাইক্রোবাসসহ ওই ১৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতদের তালিকা

  • মোতাহের হোসেন শুভ (৩০)
  • মারুফুল ইসলাম (২৪)
  • তানভীর আহম্মেদ সানী (২৪)
  • ওয়ালিউল্লাহ ফারুক আদর (১৮)
  • মো. সামির চৌধুরী ওরফে লিয়ন (১৮)
  • মো. ইমন আলী খাঁন (১৯)
  • মো. তাইবুর সাইফ (১৮)
  • মো. ইয়াছিন আরাফাত আবির (২১)
  • মো. সিফাত রহমান (১৯)
  • ইয়াছিন আরাফাত নিহাদ (২০)
  • মো. নাজমুল সরকার (১৯)
  • মো. আবির হোসেন (২১)
  • মো. তৌকির তারেক আয়াজ (২২)
  • মো. হাবিবুর রহমান (৪৭)

আইনি প্রক্রিয়া

বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) জানে আলম জানান, গ্রেফতারদের বনানী থানার একটি পুরাতন মামলায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা করা হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ