কালাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কালাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর কালাবাগান এলাকায় শুক্রবার সকালে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতের পরিচয়

নিহত ব্যক্তির নাম মো. ইয়াসিন (৪৫)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চানগিরগাঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কালাবাগান থানার ভূতের গলিতে নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় ইয়াসিন অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৪০ মিনিটে তিনি মারা যান।

ময়নাতদন্তের ব্যবস্থা

ডিএমসিএইচ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ