নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (২০ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?
বাংলাদেশের ব্যাংকিং খাত এখন ইতিহাসের অন্যতম বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর একটি বড় অংশ এখন আস্থা, সুশাসন, মূলধন ও তারল্য সংকটে ভুগছে।
সীমান্তে বসে কাঁদা সেই মা ও শিশুরা কোথায়?
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখার কাছ থেকে সরিয়ে নেওয়া দুই শিশুসন্তানসহ সেই দম্পতির খোঁজ পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বজনরা। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে গয়টাপাড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি ও পুলিশের সহায়তায় তাদের সরিয়ে নেওয়া হয়েছিল।
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম যাত্রাপথ আরও ছোট করতে আবারও সামনে এসেছে বহুদিনের আলোচিত ঢাকা-কুমিল্লা কর্ড লাইন বা সরাসরি সংযোগ রেলপথ প্রকল্প। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রকল্পটির ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের কাটছাঁট করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্পের ‘মহাপুরুষ’ তত্ত্বের নেপথ্য কাহিনি
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার পর থেকে নিজের ক্ষমতার ‘কোনও সীমা’ তিনি খুঁজে পাননি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দ্য অ্যাক্সিওস শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।
‘গোল না খাওয়াই এখন ব্রাজিলের সবচেয়ে বড় লক্ষ্য’
প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে মূল্যবান পয়েন্ট হারানোর পাশাপাশি আগে গোলও হজম করতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তাই দ্বিতীয় ম্যাচের আগে ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় চিন্তা এখন রক্ষণভাগ।
রইদ, অন্তর্গত পুরাণ ও মানুষের প্রথম দীর্ঘশ্বাস…
খেয়ালী, প্রকৃতিপ্রসূত সেই পাগলী, যে কিনা সাধুর সাধনসঙ্গী হইয়া উঠতে পারল না, সাধু সঙ্গই হলো না যার, একসময় মুখোমুখি হয় এক অলঙ্ঘনীয় জীবনবাস্তবতার। সে সন্তানসম্ভবা। কিন্তু কার ঔরসের জাত সেই সন্তান?



