কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারী ধর্ষণ, ভিডিও ভাইরাল

কুমিল্লার সদর দক্ষিণে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণ

জানা যায়, দীর্ঘদিন ধরে বিজয়পুর বাজার এলাকায় থাকতেন ভারসাম্যহীন ভাসমান এক নারী। সারাদিন বাজারের আনাচে-কানাচে ঘুরে বেড়াতেন তিনি। রাত্রিযাপন করতেন আশপাশের দোকানগুলোর সামনে কিংবা ফুটপাতে।

সম্প্রতি ভারসাম্যহীন ওই নারী বিজয়পুর বাজারস্থ মাসুদ কনফেকশনারি দোকানের সামনে রাত্রিযাপন করছিলেন। রাতে দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকন (৫০) ওই নারীকে ধর্ষণ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিডিও ভাইরাল ও প্রতিক্রিয়া

ধর্ষণের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে সর্বত্রই প্রতিবাদের ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মাঝবয়সি নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি এসে তাকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি দ্রুত ওই স্থান ত্যাগ করে।

পুলিশের পদক্ষেপ

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ধর্ষণের খবরের পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। তিনি বলেন, 'আমরা ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ