নারীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ওসির গাড়িচালক বদলি
নারীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ওসির গাড়িচালক বদলি

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়িচালক কনস্টেবল মামুন শিকদারকে গাজীপুর জেলায় বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকের আখড়া হিসেবে পরিচিত উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকার এক নারী মাদককারবারির কাছ থেকে নগদ অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। গঠিত হয় বিভাগীয় তদন্ত কমিটি।

ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুড়াভিটা এলাকার মাদককারবারি রিনা বেগমের কাছ থেকে কনস্টেবল মামুন শিকদার টাকা নিচ্ছেন।

বদলির আদেশ

রোববার (২৮ জুন) পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে জারি করা এক আদেশে রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় কর্মরত ছয়জন পুলিশ সদস্যকে বদলি করা হয়। ওই আদেশে রাজবাড়ী জেলায় কর্মরত কনস্টেবল মামুন শিকদারকে গাজীপুর জেলায় বদলি করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিম মল্লিক স্বাক্ষরিত আদেশে বলা হয়, বদলিকৃত পুলিশ সদস্যদের আগামী ২৯ জুন ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ৩০ জুন ২০২৬ থেকে তারা স্ট্যান্ড-রিলিজ হিসেবে গণ্য হবেন।

অভিযুক্তের বক্তব্য

এ বিষয়ে অভিযুক্ত ড্রাইভার মামুন শিকদার যুগান্তরকে বলেন, 'আমাকে জড়িয়ে যে ভিডিওটা প্রকাশ হয়েছে সেটা সত্য নয়, বানানো। আমার কোনো দোষ নাই। আমি অনেক আগেই গোয়ালন্দ ঘাট থানা হতে বদলির জন্য আবেদন করেছিলাম। সেই অনুযায়ী আমাকে বদলি করা হয়েছে।'

ওসির বক্তব্য

গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, 'ভাইরাল ভিডিওটা কয়েক মাস আগের। ওটা সম্পর্কে আমি বিস্তারিত কিছু জানি না। মামুন এখান থেকে নিজেই বদলির জন্য আবেদন করেছিলেন। আদেশের পর ইতোমধ্যে তিনি বাদলিকৃত কর্মস্থল গাজীপুরে যোগদান করেছেন।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ