ফরিদপুরে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে
ফরিদপুরে বাকপ্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগ

ফরিদপুরের মধুখালীতে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ভ্যানচালকের বিরুদ্ধে। শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা মামুন শেখ। অভিযুক্তের নাম নূর ইসলাম (৩৮)। তিনি উপজেলার বাগাট ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে। ঘটনার পর থেকে নূর ইসলাম পলাতক রয়েছে।

পারিবারিক প্রেক্ষাপট ও বসবাস

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী তরুণীর পরিবার এবং অভিযুক্ত নূর ইসলাম উপজেলার বাশপুর গ্রামে পাশাপাশি দুটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। তরুণীর বাবা মামুন শেখ নিজেও একজন শারীরিক প্রতিবন্ধী এবং ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।

ঘটনার বিবরণ

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৮টার দিকে মামুন শেখ ঘরে ফিরে নূর ইসলামকে তার মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি ঘরের দরজা বাইরে থেকে আটকে দেন। তবে পরবর্তীতে ওই বাড়ির মালিক কেয়াম উদ্দিনের সহযোগিতায় নূর ইসলাম ঘর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তীতে ভুক্তভোগী তরুণী ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তার পরিবারকে জানায়, গত চার দিন ধরে তাকে ভয়ভীতি দেখিয়ে পরপর বেশ কয়েকবার ধর্ষণ করেছে নূর ইসলাম।

পুলিশি ব্যবস্থা

ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান এবং মধুখালী থানার ওসি সুখদেব রায়। খবর পেয়ে মধুখালী থানার এসআই মুক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার পর থেকেই আসামি নূর ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পরিবারটিকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ