খুলনায় প্লাস্টিক বস্তায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
খুলনায় প্লাস্টিক বস্তায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

খুলনা নগরের প্রান্তিকা আবাসিক এলাকায় প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম–পরিচয় জানা যায়নি।

ঘটনার বিবরণ

গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরের প্রান্তিকা আবাসিক এলাকার একটি সাততলা ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, ভবনের সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। বস্তার এক পাশ দিয়ে রক্ত বের হতে দেখে তাঁরা কাছে যান। পরে বস্তার ভেতরে মরদেহ আছে ভেবে তাঁরা পুলিশে খবর দেন।

পুলিশের বক্তব্য

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অপরাধ তদন্তে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল আলামত সংগ্রহের কাজ শেষ করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওসি বলেন, পুলিশের প্রাথমিক ধারণা যে দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যা করে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং মরদেহের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ