ফাতাহ কমব্যাটের সন্দেহভাজন দুই সদস্য রিমান্ড শেষে কারাগারে
ফাতাহ কমব্যাটের সন্দেহভাজন দুই সদস্য রিমান্ড শেষে কারাগারে

উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট’-এর কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (১১ জুলাই) বিকেলে রিমান্ড শেষে তাদের ঢাকার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাসুম খান।

গ্রেপ্তারের বিবরণ ও রিমান্ড প্রক্রিয়া

আদালত সূত্র জানায়, গত ৫ জুলাই দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আরও তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায়, গত ৫ জুলাই ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে ‘ফাতাহ কমব্যাট’-এর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবির ও তানিমকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই অভিযোগে গ্রেপ্তার জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিতকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আরেক সন্দেহভাজন গ্রেপ্তার

এদিকে, গত ৯ জুলাই যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’-এর সক্রিয় সদস্য সন্দেহে তাহসীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ