ট্রাস্ট ব্যাংকে লিগ্যাল অফিসার পদে নিয়োগ, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
ট্রাস্ট ব্যাংকে লিগ্যাল অফিসার নিয়োগ, শেষ ১৫ জুলাই

ট্রাস্ট ব্যাংক পিএলসি তাদের লিগ্যাল ডিভিশনে ‘লিগ্যাল অফিসার-ডকুমেন্টেশন (অফিসার-এসও)’ পদে জনবল নিয়োগের জন্য পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও কর্মস্থল

পদের নাম: লিগ্যাল অফিসার-ডকুমেন্টেশন (অফিসার থেকে সিনিয়র অফিসার)। কাজের ধরন: ফুলটাইম (স্থায়ী পদ)। কর্মস্থল: ঢাকা। বেতন: আলোচনা সাপেক্ষে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে (ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লিগ্যাল ডিভিশন) ন্যূনতম ৩ বছরের বাস্তব কর্ম–অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ইন-হাউস কাউন্সিল হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আদালত বা চেম্বার প্র্যাকটিসে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিল এবং যেকোনো জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে। কম্পিউটারের কাজে, বিশেষ করে এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেলে ভালো দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় দ্রুত টাইপিং করার দক্ষতা থাকা আবশ্যক।

প্রধান দায়িত্ব

নির্বাচিত কর্মকর্তাকে ঋণ–সংক্রান্ত সম্পত্তির নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে এবং ঋণ ছাড়ের আগে আইনি মতামত দিতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি অফিস (যেমন সাবরেজিস্ট্রার বা এসি ল্যান্ড অফিস) থেকে নথিপত্রের সত্যতা যাচাই করা, প্যানেল আইনজীবী ও স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং লিগ্যাল ফাইলের ডেটাবেজ আপডেট রাখার কাজ করতে হবে।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীদের ট্রাস্ট ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো হার্ড কপি জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ করা হবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের শেষ সময়

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুলাই ২০২৬।