শাহআলী থেকে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ১
শাহআলী থেকে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর শাহআলী এলাকা থেকে চুরি হওয়া একটি টয়োটা প্রাইভেটকার উদ্ধারসহ লিল মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহআলী থানা-পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা এলাকা থেকে ওই গাড়ি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণ

শাহআলী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) বিকালে শাহআলী থানার ব্লক-জি এলাকার সুরমা ভবনের নিচের গ্যারেজ থেকে রুহুল আমিন সবুজের একটি টয়োটা প্রাইভেটকার চুরি হয়ে যায়; যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহআলী থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

গ্রেফতার ও উদ্ধার

শাহআলী থানা সূত্রে জানা গেছে, মামলার পর শাহআলী থানা-পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা এলাকা থেকে চোরাই গাড়ি উদ্ধারসহ জলিল মিয়াকে গ্রেফতার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ