সাভারে প্রেমিকার ডেকে এনে তিন বন্ধুর দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
সাভারে প্রেমিকার ডেকে এনে তিন বন্ধুর ধর্ষণ, গ্রেফতার ৩

সাভারের আশুলিয়ায় প্রেমিকাকে ডেকে নিয়ে তিন বন্ধু মিলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। রবিবার (২১ জুন) সকালে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

ঘটনার বিবরণ

শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন লীলা চৌধুরীর মালিকানাধীন ভাড়া বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণীর সঙ্গে মমিন শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার মমিন ওই তরুণীকে জামগড়া এলাকায় দেখা করতে বলেন। কথামতো ওই তরুণী জামগড়ায় এলাকায় দেখা করে। পরে মমিন তার বন্ধু সিফাতের বাসায় ওই ভুক্তভোগী তরুণীকে নিয়ে যায়। এরপর কৌশলে তিন বন্ধু মিলে পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

গ্রেফতার ও মামলা

গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপখন্ড এলাকার মো. মোবারক শেখের ছেলে মো. মমিন শেখ (১৮), জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে লীলা চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া মো. জয়নালের ছেলে সিফাত (১৮) এবং সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রাউলী এলাকার মো. দেলোয়ার শেখের ছেলে মো. সুমন শেখ (১৮)। এই মামলায় ঘটনায় অপর এক অভিযুক্ত মো. জাকির হোসেন পলাতক আছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, "ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।" এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ