ছাত্রলীগ নেতা সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্য শুরু
ছাত্রলীগ নেতা সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন এবং মিন্টু মিয়া নামে অপর এক সাক্ষী সাক্ষ্য দেন।

আদালতে সাক্ষ্য গ্রহণের অগ্রগতি

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানান, দুই সাক্ষীর মধ্যে মিন্টু মিয়ার জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। তবে জাকির হোসেনের শুধু জবানবন্দি শেষ হয়েছে। তাকে জেরার জন্য সময় চান আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১০ আগস্ট বাদীর অবশিষ্ট জেরা এবং পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

শুনানিকালে সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডের আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সিয়াম। গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার বিবরণ ও অভিযোগ

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন। তবে তদন্তে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান তদন্ত কর্মকর্তা।

আসামির পরিচিতি ও পরবর্তী শুনানি

সিয়াম পিএসসি প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ