নোয়াখালীতে সিএনজি-সাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত
নোয়াখালীতে সিএনজি-সাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত

নোয়াখালীর সোনাইমুড়িতে সিএনজিচালিত অটোরিকশা ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাব উদ্দিন (৩০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বগাদিয়া উত্তরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় ও পেশা

নিহত শাহাব উদ্দিন উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে। তিনি সোনাইমুড়ি আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সোনাইমুড়ি থেকে সাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

দুর্ঘটনার বিবরণ

পথে বগাদিয়া উত্তরপোল এলাকায় পৌঁছালে চৌমুহনী থেকে সোনাইমুড়িগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশি ব্যবস্থা

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ি থানার ওসি কবির হোসেন বলেন, "দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ