খুলনায় সন্ত্রাসীদের গুলিতে দশম শ্রেণির শিক্ষার্থী ইতি আহত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত

খুলনা মহানগরীর সদর থানার রূপসা বেড়িবাঁধ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইতি (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকারের মেয়ে।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাঁ পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পুলিশের প্রতিক্রিয়া

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ