শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব

রোববার (১৪ জুন) বিকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শোআইব ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদের কারণ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা ছাত্রশিবিরের পশ্চিম শাখার সভাপতি জিসান আহমেদের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং ধর্ষণ, নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত নেতাকর্মী

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা মোরসালিন অনিক, আল মোত্তাকিন নোমান, মো. ইয়াসির আরাফাত মিরাজ, মো. মারুফ হাসান, মো. আব্দুল্লাহ বিন মোস্তফা, মো. খাইরুল ইসলাম শাওন, মো. নীরব হোসেন, তাসরিফ ইবনে হাবিব, মো. আশিক বিল্লাহ, মো. রিদয়ানুল হক, তাকরিম তাসওয়ারসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ