পীরগঞ্জে তিনটি কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ
পীরগঞ্জে তিনটি কবর থেকে কঙ্কাল চুরি

পীরগঞ্জে তিনটি কবরের কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি জানাজানি হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভেলাতৈড় যৈদ্দপীর গোরস্থান থেকে কঙ্কাল চুরির এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, ভেলাতৈড় ভদ্রপাড়া গ্রামের মাহফুজুর রহমান মুকুলের নামে এক ব্যক্তির মৃত্যু হয়। শনিবার দুপুরে তার দাফন শেষে স্বজনেরা বাড়ি ফেরার সময় এক ব্যক্তির কবরের পাশে মাটির উপর চুল ও দাঁত পড়ে থাকা দেখতে পায়। এরপর ওই কবরের পাশে একই গ্রামের পাশে আরেকটি কবর খোঁড়া দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় তল্লাশি করে দেখা যায় একে একে ৩টি কবর খোঁড়া রয়েছে। কবরগুলো দুই থেকে আড়াই বছরের পুরাতন। স্বজনদের ধারণা এসব কবরের কঙ্কাল চুরি হয়েছে।

পুলিশের তৎপরতা

খবর পেয়ে পীরগঞ্জ থানার এসআই মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক জানান, তিনটি কবরের মাটি খোঁড়া দেখা গেছে। তবে কঙ্কাল চুরি হয়েছে কিনা তা এখনেই নিশ্চিত বলা যাচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের বক্তব্য

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ