নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণ, অভিযুক্ত পলাতক

নেত্রকোনার কেন্দুয়ায় বড় বোনের বাড়িতে যাওয়ার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় এই মামলা করেন।

অভিযুক্ত ও ঘটনার বিবরণ

এ ঘটনায় অভিযুক্ত মো. মতি মিয়া (৫৫) বাট্টা ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই ছাত্রী হেঁটে বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাট্টা এলাকায় পৌঁছালে অভিযুক্ত মতি মিয়া তাকে মুখ চেপে পাশের খেতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা দায়ের ও পুলিশের অবস্থান

মঙ্গলবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেন। কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ