টাঙ্গাইলে পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্রী নিহত
টাঙ্গাইলে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় সাদিয়া জান্নাত (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নিজবর্নী এলাকার খাদ্যগুদাম ও পুরোনো থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত সাদিয়া জান্নাত ধনবাড়ী পৌর এলাকার নিজবর্নী (বকলবাড়ী) এলাকার মো. সাইদ বকলের মেয়ে। তিনি স্থানীয় শাহীন স্কুলের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ জানায়, সকালে সাদিয়া রাস্তা পারাপারের সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক বলেন, রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় সাদিয়া জান্নাত ঘটনাস্থলেই মারা যান। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ