রাজধানীর মোহাম্মদপুরের শের শাহ সুরি রোডের কাঠপট্টি এলাকা থেকে চোরাই পণ্য পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন মো. ইউসুফ (৫৩) ও মো. কামাল (৪২)।
অভিযানের বিবরণ
শুক্রবার (১০ জুলাই) র্যাব-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কাঠপট্টি এলাকায় পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ চোরাই তামার তার মজুত রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত মালামাল
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬২০ কেজি চোরাই তামার তার, ২৩০ কেজি তারের প্লাস্টিক কভার এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
চক্রের কার্যক্রম ও আইনগত ব্যবস্থা
তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চোরাই পণ্য পাচারের সঙ্গে জড়িত। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।



