ঢামেকে কারাবন্দীর মৃত্যু, ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে
ঢামেকে কারাবন্দীর মৃত্যু, মর্গে রাখা হয়েছে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. তরিকুল ইসলাম (৬৮) নামের এক অসুস্থ কারাবন্দীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১১টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলায় কারাবন্দী ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মৃত তরিকুল ইসলামের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানায়। তার বাবার নাম মৃত-ইসমাইল হোসেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ