অর্থ ও আইন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি গঠন, সভাপতি নির্ধারণ
অর্থ ও আইন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি গঠন

অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান, যিনি ত্রয়োদশ সংসদের বয়োজেষ্ঠ্য সদস্য এবং তার বয়স ৯০ বছর।

কমিটি গঠনের প্রক্রিয়া

রবিবার (১৪ জুন) সংসদের স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটি গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়। দুটি কমিটিই ১০ সদস্যের। জামায়াত ইসলামীর দুজন এবং এনসিপির একজন করে এমপিকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি

কমিটির অন্য সদস্যরা হলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, চাঁদপুর-২ আসনের ড. মো. জালাল উদ্দিন, মানিকগঞ্জ-১ আসনের মইনুল ইসলাম খান, লক্ষীপুর-১ আসনের শাহাদাত হোসেন। জামায়াত থেকে সদস্য হয়েছেন ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন ও ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবদিন। এনসিপি থেকে সদস্য হয়েছেন কুমিল্লা-৪ আসনের আবুল হাসনাত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি

কমিটির সদস্যরা হলেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, নোয়াখালী-১ আসনের মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়-১ আসনের নওশাদ জমির, সংরক্ষিত নারী আসনের শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের মঞ্জুরুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের হাসান রাজীব প্রধান। জামায়াত থেকে সদস্য হয়েছেন পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন ও নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ। এনসিপির থেকে সদস্য হয়েছেন রংপুর-৪ আসনের আখতার হোসেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য কমিটি

গত বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি গঠন করা হয়। সংসদীয় এবং মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সংখ্যা ৫০টি। রবিবার পর্যন্ত আটটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আরও দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।