নারায়ণগঞ্জে পুলিশ হেফাজতে আসামিকে পেটাল জনতা, ভিডিও ভাইরাল
পুলিশ হেফাজতে আসামিকে পেটাল জনতা, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারীতে ক্যাবল অপারেটর নাসির হত্যা মামলার প্রধান আসামি শরীফকে আদালতপাড়ায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিক্ষুব্ধ জনতা মারধর করেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কোর্ট পুলিশের একজন এএসআই ও দুই কনস্টেবল মিলে নারায়ণগঞ্জ আদালতের গারদখানা থেকে আসামি শরীফকে কোর্টে তোলার জন্য নিয়ে যাচ্ছেন। এ সময় কয়েকজন যুবক হৈচৈ করে দুই কনস্টেবলের সামনেই শরীফকে কিল-ঘুসি লাথি মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছেন। দুই কনস্টেবল আসামিকে রক্ষার চেষ্টা করছেন। পরে কয়েকজন আইনজীবী এগিয়ে এসে আসামিকে রক্ষা করে আদালতের এজলাসে নিয়ে যান।

মামলার পটভূমি

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, চাঁদমারী মাউরাপট্টির ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরীফ গত ১৭ জুন নারায়ণগঞ্জ আদালতে এসে আত্মসমর্পণ করেন। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মিঠুন কুমার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন। রিমান্ড শুনানির জন্য শরীফকে আদালতে নেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিমান্ড মঞ্জুর

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল সহকারী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হত্যাকাণ্ডের ঘটনা

উল্লেখ্য, গত ১৪ মে দুপুরে চাঁদমারী মাউরাপট্টি এলাকার ডিশ ব্যবসায়ী নাছিরকে তার অফিসের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নাছিরের অফিস রুম থেকে বের হয়ে তিন-চারজন দৌড়ে পালিয়ে যাচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ