মেহেদী হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
মেহেদী হত্যার বিচারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বিক্ষোভে সহস্রাধিক মানুষের সমাগম

রোববার (২১ জুন) বেলা ১১টায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সহস্রাধিক মানুষ রামগঞ্জ পৌর শহরের চৌরাস্তা এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। এতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের আশ্বাস ও আলটিমেটাম

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে জানান, মামলার আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

তবে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে আন্দোলনকারীরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি সাময়িক স্থগিত করেন।

হত্যার ঘটনা ও মামলা

উল্লেখ্য, গত ১৬ জুন ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়। মেহেদী হাসানকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে সিনিয়ররা।

এ ঘটনায় ১৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ