নাটোর আদালতে সাবেক আইনজীবী সমিতির সভাপতি পিটুনি, হামলাকারী আটক
নাটোর আদালতে সাবেক আইনজীবী সমিতির সভাপতি পিটুনি

নাটোর জজকোর্টে সোমবার (২৯ জুন) দুপুরে জমি বিরোধের জেরে এক আইনজীবীকে পিটিয়ে আহত করেছে এক দুর্বৃত্ত। আহত আইনজীবী আসাদুল ইসলাম আসাদ নাটোর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি।

আদালত ভবনে হামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী এলাকায় একটি জমি নিয়ে কাবিল উদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে আসাদুল ইসলাম আসাদের বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিটির নিষেধাজ্ঞার আবেদন করেন আইনজীবী আসাদুল। আদালত আবেদনটি মঞ্জুর করলে ক্ষিপ্ত হন কাবিল উদ্দিন।

সোমবার দুপুরে নাটোর জজকোর্টে আইনজীবী আসাদুল ইসলামের সেরেস্তায় এসে বাকবিতণ্ডায় জড়ান কাবিল উদ্দিন। একপর্যায়ে তিনি আসাদুল ইসলামকে লাঠি দিয়ে মারপিট করেন। এ সময় অন্য আইনজীবী ও সহকারীরা তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহত আইনজীবীর বক্তব্য

আহত আসাদুল ইসলাম বলেন, "হামলাকারী কাবিল আমাকে হত্যার প্রস্তুতি নিতেই আদালতে এসেছেন। তার ঝুলিতে হাতুড়িসহ আরও অস্ত্র ছিল। আইনজীবীরা আমাকে রক্ষা করে হাসপাতালে এনেছেন।"

জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান রাব্বানী বলেন, "আদালত ভবনে একজন সিনিয়র আইনজীবীকে পেটানোর ঘটনা আমাদের হতবাক করেছে। এমন সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।"

হামলাকারী আটক

নাটোর থানার ওসি মুনসুর রহমান বলেন, "ঘটনার পর হামলাকারী কাবিল উদ্দিনকে আটক করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ