নেইমার ছাড়াই জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
নেইমার ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

নেইমারকে শুরুর একাদশে রাখেনি ব্রাজিল

জাপানের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। অনেকেরই প্রত্যাশা ছিল জাপানের বিপক্ষে শুরু থেকেই মাঠে দেখা যাবে নেইমারকে। তবে সেটা আর হচ্ছে না।

ব্রাজিলের শুরুর একাদশ

ব্রাজিলের গোলবারের নিচে থাকবেন যথারীতি অ্যালিসন বেকার। রক্ষণভাগে আছেন দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস। এছাড়া মাঝমাঠে থাকবেন কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা। আক্রমণভাগে রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র সঙ্গে আছেন ম্যাথুউস কুনহা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ম্যাগালেস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথুউস কুনহা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ