বগুড়ায় ইমামের বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণপিটুনি
বগুড়ায় ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টা, গণপিটুনি

বগুড়ায় আবদুল আলিম (৪২) নামে মসজিদের ইমামের বিরুদ্ধে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মহানগরীর সবুজবাগ এলাকায় ইমামের বাড়িতে এ ঘটনা ঘটে। বিকালে বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়ি ঘেরাও করে ওই ইমামকে গণপিটুনি দিয়েছেন।

অভিযুক্ত ইমামের পরিচয়

অভিযুক্ত আবদুল আলিম বগুড়া মহানগরীর সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক। নির্যাতনের শিকার শিশুটি ওই মাদ্রাসার শিক্ষার্থী।

ঘটনার বিবরণ

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ছুটি হলেও পরিবারের কেউ শিশুটিকে আনতে যাননি। এ সময় মাদ্রাসার শিক্ষক আবদুল আলিম শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যান। সেখান থেকে একই এলাকার নিজের বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি পরিবারের কাছে ফিরে ঘটনা খুলে বললে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকালে তারা ইমামের বাড়ি ঘেরাও করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের হস্তক্ষেপ ও গণপিটুনি

খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করেন। তখন এলাকার বিপুল সংখ্যক বিক্ষুব্ধ নারী ও পুরুষ তাকে বেধড়ক মারপিট ও পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও লাঞ্ছিত হন।

পুলিশের বক্তব্য

সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, অনেক কষ্টে জনতার হাত থেকে ইমামকে রক্ষা করে থানায় এনেছে পুলিশ। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ