ময়মনসিংহে মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে হিন্দু সম্প্রদায়
ময়মনসিংহে মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে হিন্দুরা

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচ কাহনিয়া গ্রামে দত্তবাড়ী সার্বজনীন পূজা মন্দিরে ভোররাতে এক দুর্বৃত্ত তালা ভেঙে ভেতরে ঢুকে কালী ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর পৌনে ৬টার দিকে লুঙ্গি ও গেঞ্জি পরা ২৫-৩০ বছর বয়সী এক যুবক মন্দিরের সামনে এসে প্রথমে বাঁশ ও পরে ইট দিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সে মন্দিরের ভেতরে থাকা কালী ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়। ওই সময় পূজার জন্য নিজ বাড়ির ছাদবাগানে ফুল তুলতে যাওয়া কল্পনা রানী সিংহ তালা ভাঙার শব্দ শুনে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে দুর্বৃত্ত পালিয়ে যায়।

স্থানীয়দের প্রতিক্রিয়া

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দত্ত বলেন, ‘সকাল পৌনে ছয়টার দিকের ঘটনা। কল্পনা রানী সিংহ চিৎকার করে আশপাশের মানুষ ডাকতে শুরু করলে দ্রুত প্রতিমা ভেঙে চলে যায় ওই যুবক। আমরা ঘুম ভেঙে উঠে ওই যুবককে পাইনি। যুবকটিকে চেনা যায়নি। আশপাশের বাসিন্দা বলেও মনে হয়নি। সিসিটিভি ছিল, সেগুলো পুলিশ নিয়ে গেছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, ‘এত বছর ধরে এখানে পূজা করা হয়, এর আগে কখনো এমন ঘটনা হয়নি। এলাকার মুসলমানরা তো আমাদের সব সময় সহযোগিতা করে থাকে। ধারণা করতে পারছি না কারা এমনটি করেছে।’

পুলিশের তৎপরতা

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এক যুবক মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর করেছে। স্থানীয় বাসিন্দারা যুবককে চিনতে পারেননি। বাইরে থেকে এসে এ ঘটনা ঘটানো হতে পারে। আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা

প্রায় ৩৭ বছর ধরে এ মন্দিরে পূজা–অর্চনা করে আসছেন স্থানীয় হিন্দুরা। মন্দিরটিকে ঘিরে ৩০-৩৫টি হিন্দু পরিবার বসবাস করে। এ ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।