দেওয়ানগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, ১৪ বছর পর রায়
দেওয়ানগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, ১৪ বছর পর

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী হত্যার ঘটনায় প্রায় ১৪ বছর পর স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

রায় ঘোষণা

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণ

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি ১ লাখ টাকা যৌতুকের দাবি করে না পাওয়ায় স্ত্রী ইসমত আরা খানকে গলা টিপে হত্যা করে আনোয়ার হোসেন। ঘটনার দিনই নিহতের বড় ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাক্ষ্য-প্রমাণ ও রায়

মামলার বিচার চলাকালে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। অ্যাডভোকেট ফজলুল হক বলেন, আদালতে যৌতুকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলেও হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই দণ্ডবিধির ৩০২ ধারায় আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

পলাতক আসামি

তিনি আরও জানান, মামলার প্রধান আসামি বর্তমানে পলাতক। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ