রাজধানীর সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ করার সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সচিবালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে বিকেলে পুলিশ জানায়, মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে সোহানী শিফা প্রতীকী ভাতের হোটেল চালু করে কর্মসূচি পালন করছিলেন। এ সময় পুলিশ তাঁকে আটক করে।
পুলিশের বক্তব্য
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিরাপত্তার কারণে ওই নারীকে পুলিশ আটক করেছিল। মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।



