হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে রুল জারি হাইকোর্টের
হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে রুল জারি হাইকোর্টের

হাইকোর্টে জামিন আবেদনের শুনানি

দিনের ভোট রাতে করাসহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। জামিন চেয়ে হাবিবুল আউয়ালের করা আবেদনের শুনানি নিয়ে রোববার (২৮ জুন) বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলের বিষয়বস্তু

আবেদনকারীকে (হাবিবুল আউয়াল) কেন জামিন দেওয়া হবে না—রুলে তা জানতে চাওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে এই মামলায় অধস্তন আদালতে জামিন না পেয়ে গত মাসে হাইকোর্টের দ্বারস্থ হন হাবিবুল আউয়াল।

আইনজীবী ও মামলার বিবরণ

হাবিবুল আউয়ালের পক্ষে হাইকোর্টে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী শাহদীন মালিক, এসএম শাহজাহান ও সারা হোসেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ছফওয়ান। প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে ২০২৫ সালের ২২ জুন মামলাটি দায়ের করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ