হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লন্ডনে হামলার মামলা, সাক্ষীর বিবৃতিতে নাম
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লন্ডনে হামলার মামলা

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লন্ডনে হামলার মামলা

যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে ঘটে যাওয়া কথিত হামলার ঘটনায় এনসিপি নেতা ও বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নাম উঠে এসেছে একজন সাক্ষীর হাতে লেখা বিবৃতিতে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে বক্তব্য দিতে অনুরোধ করেছে। হাসনাত শনিবার রাতে একজন আইনজীবীসহ উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে।

ঢাকায় ২৫০০ কোটি টাকার ইলেকট্রিক বাস প্রকল্প

রাজধানীবাসীর ভোগান্তি কমাতে এবং বায়ুদূষণ রোধে এবার ঢাকায় ইলেকট্রিক (বিদ্যুৎ-চালিত) বাস নামানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নেওয়া হয়েছে। জানা গেছে, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, বায়ুর গুণগত মান ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং পরিবহন খাত থেকে কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে ঢাকা শহরের বায়ুদূষণ সমস্যার সমাধানের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

জি-৭ সম্মেলনে এআই কোম্পানির সিইওরা রাষ্ট্রপ্রধানের মর্যাদায়

ফ্রান্সের আল্পস পর্বতমালায় আয়োজিত বার্ষিক জি-৭ সম্মেলনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আসন দেওয়া হলো যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের (সিইও)। শুধু আসন দেওয়াই নয়, সম্মেলনে তাদের সঙ্গে অবিকল একটি স্বাধীন রাষ্ট্রের প্রধানের মতোই আচরণ ও সমাদর করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাজার বিতর্কে সিলেট ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

হজরত শাহজালাল (রহ.) এর দরগাহে থাকা দানের তিনটি ডেগ সিলগালা করার তিন দিনের মাথায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। দানবাক্স ও তহবিল ব্যবস্থাপনা এবং মাজার এলাকায় জেলা প্রশাসনের হস্তক্ষেপের জেরে সৃষ্ট বিতর্ক ও সমালোচনার মুখে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানালেন জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি ও মাজারের ভক্তসহ একাধিক লোকজন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কুরাসাও গোলকিপারের রেকর্ড সেভ ও মূর্তির দাবি

বিশ্বকাপ অভিষেকে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল কুরাসাও। সেই কুরাসাওই এবার বিশ্বমঞ্চে অবিশ্বাস্য এক ম্যাচের জন্ম দিয়েছে। গোলরক্ষক এলয় রমের রেকর্ডগড়া ১৫ সেভে ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপদেশটি। ম্যাচ ড্রয়ের নায়ক এলয় রম তার পর রসিকতা করে বলেছেন, এখন ক্যারিবিয়ান দ্বীপে তার একটি মূর্তি হওয়া উচিত।