নারীদের সমান অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর: ডা. জাহেদ উর রহমান
নারীদের সমান অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সমাজে ও রাষ্ট্রের কাছে নারীরা সমান অধিকার প্রাপ্য। প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান হোক বা অন্য কোনো নারী, সবার অধিকার সমান। তিনি বলেন, "কোনও ধরনের কুৎসা নোংরা কথা এই সরকার সহ্য করবে না।"

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, "আমি আগেও বলেছি, এই রাষ্ট্র, এই সরকার সেই সমান অধিকার রক্ষা করার জন্য, আমরা কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করছি, এই ধরনের কুৎসা নোংরা কথা এই সরকার সহ্য করবে না।"

নারীর প্রতি বীভৎস মন্তব্য বন্ধের প্রতিশ্রুতি

ডা. জাহেদ উর রহমান বলেন, "নারী হলেই না কতগুলো এক্সট্রা কথা এসে হাজির হয়। এটা পুরুষদের ফেস করতে হয় না।" তিনি নিজে প্রচুর গালিগালাজ খেয়েছেন উল্লেখ করে বলেন, "নারী হলে কতগুলো বীভৎস কথাবার্তা নিয়ে হাজির হওয়া হয়। এগুলো আমরা থামাবো। আমরা এগুলো কগনিজেন্সে নেবো এবং নিশ্চিত করবো— কোনও নিরাপরাধ মানুষ যাতে জড়িত না হয়, অবশ্যই তিনি কোনও সমস্যায় পড়বেন না।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের ভূমিকা প্রসঙ্গে

এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, "কোনও একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কারও পক্ষে এভিডেন্স দিচ্ছে, তার মানে এটা সিদ্ধান্ত হয়ে গেছে তা না।" তিনি বলেন, ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব তৈরি হলেও রাষ্ট্র নিজস্ব প্রক্রিয়ায় কাজ করে। "রাষ্ট্রের মেকানিজম আছে, সেটা চেক করার মতো এক্সপার্টিস আছে। এই যে স্ক্রিনশটের কথা বলছেন, সেটা যদি ফেক হয়ে থাকে, সেটাকে দেখে সেটার ভিত্তিতে কাজ করে ব্যবস্থা নেবে।"

রাষ্ট্রের পদক্ষেপ গ্রহণ

তিনি বলেন, "এখন যখন রাষ্ট্র কগনিজেন্সে নিয়েছে, রাষ্ট্র যখন সেটার পদক্ষেপ নিতে শুরু করেছে, সেটার জন্য সবকিছু গ্র্যাজুয়ালি আসবেই, আসতেই হবে। এই সরকার জনগণের ওপরে কোনও অন্যায় আচরণ যেন না হয়, সেটা নিশ্চিত করে কাজ করছে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ