ভারতের সাথে সিইপিএ চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার: বাণিজ্যমন্ত্রী
ভারতের সাথে সিইপিএ চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার

বাংলাদেশ ও ভারতের বাণিজ্যে ভারসাম্যহীনতা দূর করতে আমদানিনির্ভরতা হ্রাস এবং রপ্তানি বৃদ্ধির জন্য সরকার ভারতের সঙ্গে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) শুরুর উদ্যোগ গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ তথ্য জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ