যশোর আদালতে বাদী-বিবাদীর মারামারি, ৪ জনের কারাদণ্ড
যশোর আদালতে বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

যশোর আদালতের বারান্দায় একটি সিআর মামলার বাদী-বিবাদী পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের চারজনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা কারা?

দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর শহরের শংকরপুরের মৃত আজিজ শেখের ছেলে নিজাম শেখ, মনিরামপুরের কমলপুর গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মিজানুর রহমান, পেঁড়ডাঙ্গা গ্রামের খোকন গাজীর ছেলে ইরান গাজী ও কুলিপাশা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া।

মারামারির ঘটনা কীভাবে শুরু হয়?

আদালত সূত্রে জানা গেছে, বুধবার মনিরামপুরের কুলিপাশা গ্রামের জাকারিয়া সিআর-১০১/২৪ মামলার বাদী হিসেবে আদালতে উপস্থিত হন। বিবাদী হিসেবে অন্য তিনজন আদালতে হাজির হন। মামলার চার্জ শুনানি শেষে বাদী-বিবাদী উভয়ে বারান্দায় গিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হন। বিষয়টি আদালতের বিচারকের নজরে এলে তিনি তাৎক্ষণিক পুলিশ দিয়ে ওই চারজনকে আটক করেন এবং কোতোয়ালি থানায় খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনানুগ ব্যবস্থা ও কারাদণ্ড

পুলিশ তাদের ১৫১ ধারায় আটক করে ঘটনার তদন্ত শেষে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিনেশ ঘোষ মামলার বাদী-বিবাদী চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন পর্যালোচনা করে সিআর মামলার বাদী ও বিবাদী চারজনকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে তাদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের বারান্দায় মারামারির ঘটনায় চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ