মায়ের শ্লীলতাহানিকারীকে হত্যা, ৪ ভাই গ্রেফতার: পিবিআই
মায়ের শ্লীলতাহানিকারীকে হত্যা, ৪ ভাই গ্রেফতার

ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ রুবেল ওরফে কাইল্যা রুবেল (৪০) হত্যার ঘটনায় জড়িত চার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (৫ জুন) হত্যার পর রাতেই পিবিআই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সোমবার (৬ জুলাই) বিকালে জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান।

গ্রেফতার চার ভাইয়ের পরিচয়

গ্রেফতাররা হলেন- নগরীর রামকৃষ্ণ এলাকার পারুল আক্তারের ছেলে রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)। এই পারুলের বাড়িতেই রুবেলকে জবাই করে হত্যা করা হয়। পিবিআই জানায়, পূর্বশত্রুতার জেরে ছেলে জনির সামনে মা পারুলকে মারধর ও শ্লীলতাহানি করে রুবেল। এতে পারুলের চার ছেলে ক্ষিপ্ত হয়ে এ খুনের ঘটনা ঘটায়।

ঘটনার বিবরণ

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এলাকায় রুবেল কাইল্যা রুবেল নামে পরিচিত। রুবেল মাদকসেবী ও মাদক কারবারি। রুবেলের নামে থানায় মাদক মামলা রয়েছে। মাসখানেক আগে রুবেল পারুলের বাসা ভাড়া নিয়ে বন্ধু-বান্ধবসহ আড্ডা ও অসামাজিক কার্যকলাপ করত। এতে পারুল রুবেলকে বাসা ছেড়ে দিতে বললে রুবেল ক্ষিপ্ত হয়। পরে রোববার (৫ জুলাই) সকালে রুবেল ঘুম থেকে ওঠে পারুলদের বাসায় গিয়ে পারুলকে গালাগালি ও শ্লীলতাহানি করে নিজ ঘরে ফিরে আসে। এ সময় পারুলের ছেলে জনি ঘরে ছিল। জনি এ ঘটনা অন্য ভাইদের বললে সবাই ক্ষিপ্ত হয়ে সকাল ১০টার দিকে খুনের ঘটনা ঘটায়। গ্রেফতারের পর আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধর্ষণের প্রমাণ নেই

পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের ঘটনার প্রমাণ মেলেনি। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করে বলতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ